স্পোর্টস ডেস্ক: দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন কিংবদন্তি জিনেদিন জিদান। একাধিক সূত্র জানিয়েছে, ফ্রান্স ফুটবল ফেডারেশনের সঙ্গে তার মৌখিক সমঝোতা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বর্তমান কোচদিদিয়ের দেশম আগেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ায়, আসন্ন বিশ্বকাপের পর আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব নেবেন জিদান। সবকিছু ঠিক থাকলে, চলতি বছরের বিশ্বকাপ শেষে তার অধীনে নতুন অধ্যায় শুরু হবে। কোচিং থেকে বিরতিতে থাকলেও ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে জিদানকে নিয়ে আগ্রহ ছিল সবসময়ই। বিশেষ করে তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে ফেরার সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন ওঠে। এছাড়া সৌদি আরবের আল হিলাল থেকেও আকর্ষণীয় প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে সব প্রস্তাব প্রত্যাখ্যান করে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তই বেছে নিয়েছেন এই ফরাসি কিংবদন্তি। চুক্তিতে নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। অর্থাৎ, জিদান যতদিন ইচ্ছা ফ্রান্স দলের দায়িত্বে থাকতে পারবেন।























































Discussion about this post