নাদিম আহমেদ: গতকাল ৬ এপ্রিল মৌলভীবাজার ফ্রি কিক ইনডোর স্টেডিয়ামে হয়ে গেলো এক জমজমাট প্রদর্শনি ম্যাচ। উক্ত প্রদর্শনি ম্যাচে অংশগ্রহণ হার্ভার্ড ফুটবল একাডেমির ফুটসাল ফুটবল দল বনাম সোনালী অতীত নাইট ফুটবল দল শ্রীমঙ্গল। দুই দলেই ছিল সাবেক তারকা খেলোয়াড় এবং বর্তমান উদিয়মান খেলোয়াড়। জমজমাট এই খেলায় ৭-২ গোলের ব্যবধানে জয়লাভ করে হার্ভার্ড ফুটবল একাডেমির ফুটসাল ফুটবল দল। খেলা শেষে দুই দলের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড়, মৌলভীবাজার পৌরসভার ৭ ওয়ার্ড এর কাউন্সিলর এবং মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আনিসুজ্জামান বায়েস, মৌলভীবাজার জেলার সাবেক তারকা খেলোয়াড় মাহমুদুর রহমান, সাবেক তারকা খেলোয়াড় জন্টু দাশ, সাবেক তারকা গোলরক্ষক ও হার্ভার্ড ফুটবল একাডেমির পরিচালক দেওয়ান মশিউর রেজা চৌধুরী রিপন, সাবেক তারকা খেলোয়াড় ও কোচ ফুয়াদ চৌধুরী সাজিম, সাবেক খেললোয়াড় মাহবুব রেজা চৌধুরীপ্রমুখ পরে অতিথিরা দুইদলের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন । খেলাটি আয়োজনে সার্বিক সহযোগিতা করে হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুল মৌলভীবাজার।























































Discussion about this post