শরীয়তপুর প্রতিনিধি: নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে উল্টে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে শরীয়তপুরের জাজিরা সীমানা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ থানা সংলগ্ন মহাসড়কে আজ শনিবার (৪ এপ্রিল) সকালে দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা ওই যাত্রীবাহী বাসটি পদ্মা সেতু পার হওয়ার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে বাসটি উল্টে সড়কের ওপর আছড়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে। তাদের চিকিৎসার জন্য শিবচর ও পাঁচ্চরের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দ্রুত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে ধারণা করা হচ্ছে।’























































Discussion about this post