আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি ডিপোতে ইসরাইলি হামলাকে ‘পরিবেশ ধ্বংস’ বলে তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সোমবার অভিযোগ করেছেন যে, তেহরানের জ্বালানি ডিপোতে ইসরাইলি হামলা একটি ‘পরিবেশগত বিপর্যয়’ সৃষ্টি করেছে। কারণ এতে এলাকার মানুষের স্বাস্থ্য নিয়ে দীর্ঘমেয়াদি ঝুঁকির সৃষ্টি হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে-এ এক পোস্টে লিখেছেন, তেহরানের জ্বালানি ডিপোতে ইসরাইলের বোমা হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এটি পরিবেশ ধ্বংসের সামিল। পোস্টটিতে আরও বলা হয়েছে, এই হামলার ফলে বাসিন্দারা তাদের স্বাস্থ্য ও সুস্থতার জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই হামলাগুলোতে মাটি ও ভূগর্ভস্থ পানির ব্যাপক দূষণ হচ্ছে এবং এর ফলে প্রজন্মের পর প্রজন্ম স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে।






















































Discussion about this post