ঢাকা: জাতীয় সংসদে আসন পরিবর্তন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসেছেন এ বিষয়ে প্রশ্ন তুলেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান। আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এ প্রশ্ন করেন তিনি। মজিবুর রহমান বলেন, বিগত দুইদিন ধরে দেখছি উনার (সালাহউদ্দিন আহমদ) আসন যেখানে ছিল, সেখান থেকে উনি সর্বোচ্চ আসনের (প্রধানমন্ত্রী) পাশে চলে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী উনাকে সেই সুযোগ দিয়েছেন অথবা বিশেষ ছাড় দিয়েছেন কিনা? তিনি আরও বলেন, যদি না থাকে এই সংসদে রুলস অব প্রসিডিউর যা আছে, এগুলো সঠিকভাবে বাস্তবায়নে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। পরে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদে আসন পরিবর্তন হতেই পারে, এটা পয়েন্ট অব অর্ডারের কোনো বিষয় না। এরপর সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬ উত্থাপন করার আহ্বান পেলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি আমার জায়গায় ফেরত আসছি মাননীয় স্পিকার!























































Discussion about this post