ঢাকা: দেশের প্রতিটি নাগরিকের হারানো রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধারের জন্য আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন একটি বড় সুযোগ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া নির্বাচনী ভাষণে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে, শিক্ষিত তরুণ-তরুণীদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির। বিএনপিকে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে, নারীদের বিনা বেতনে শিক্ষা গ্রহণের সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি নীতি নির্ধারণে নারীদের অংশগ্রহণ ও ভূমিকা বাড়ানো হবে। বিএনপি চেয়ারম্যান বলেছেন, কর্মক্ষম জনশক্তির শ্রমই হতে পারে বাংলাদেশকে পুনরায় সমৃদ্ধে রূপান্তরের চাবিকাঠি। নারীদের বিনা বেতনে শিক্ষা গ্রহণের সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি নীতি নির্ধারণে অংশগ্রহণ ও ভূমিকা বাড়ানো হবে জানিয়ে তিনি বলেছেন, বেকার সমস্যা নিরসনে দেশে-বিদেশে এক কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এই কথাটি সংবিধানে পুনরায় যোগ করা হবে, ইনশাআল্লাহ। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার দাবি করে তারেক রহমান বলেছেন, কেউ যেন বিশ্বাসী মুসলমানদের বিভ্রান্ত করতে না পারে, সতর্ক থাকতে হবে।























































Discussion about this post