আন্তর্জাতিক ডেস্ক: টানা কয়েকদিন ইরানের একের পর হামলা সামলানোর পর দেশটির সম্ভাব্য আগ্রাসন মোকাবিলা করা এখন কাতারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আজ মঙ্গলবার (১০ মার্চ) এক ব্রিফিংয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল-আনসারি বলেন, কাতার নিজেকে রক্ষার সক্ষমতা রাখে এবং ইরানের যেকোনো আগ্রাসনের মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কাতার এখনো কূটনৈতিক সমাধানের পক্ষেই রয়েছে। তবে কোনো ধরনের হামলা হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। মাজিদ আল-আনসারি আরও জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কাতারের প্রধানমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে মাত্র একবার যোগাযোগ হয়েছে। তবুও দুই দেশের মধ্যে যোগাযোগের পথ পুরোপুরি বন্ধ হয়নি। তার মতে, বর্তমান পরিস্থিতিতে কাতার মূলত উত্তেজনা কমানোর প্রচেষ্টাতেই গুরুত্ব দিচ্ছে। এদিকে, গুরুত্বপূর্ণ অবকাঠামো বিশেষ করে জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলার ঝুঁকি মোকাবিলায় কাতার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, জ্বালানি স্থাপনায় হামলা হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।























































Discussion about this post