বিনোদন ডেস্ক: বেশ কিছু দিন ধরেই চর্চায় রাশমিকা মান্দানা এবং বিজয় দেবেরাকোন্ডার বিয়ে। দিনক্ষণ নিয়েও নানা আলোচনা চলছে। উদয়পুরে বসছে বিয়ের আসর। এখন তাদের বিয়ের কার্ডও ভাইরাল। যেখানে বিয়ের তারিখ থেকে শুরু করে ভেন্যু পর্যন্ত উল্লেখ রয়েছে। কবে বিয়ে করছেন রাশমিকা ও বিজয়? সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি বিয়ের কার্ড। যেখানে দাবি করা হচ্ছে রাশমিকা এবং বিজয় দেবেরাকোন্ডার বিয়ের। ভাইরাল কার্ড অনুসারে, বিজয় এবং রাশমিকা ২৬ ফেব্রুয়ারি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করতে চলেছেন। খুব ব্যক্তিগত অনুষ্ঠান হবে যেখানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন। বিয়ের পরে ৪ মার্চ হায়দরাবাদের একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি প্রাসাদে বিয়ে হবে তাদের। যদিও এখনও পর্যন্ত রাশমিকা বা বিজয় কেউই আনুষ্ঠানিকভাবে এই বিয়ের অনুষ্ঠান নিয়ে মুখ খোলেননি।






















































Discussion about this post