আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনার আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এসময় তিনি ইরানের স্বার্থবিরোধী কোন চুক্তি না হওয়ার বিষয়ে ওয়াশিংটনকে সর্তক করে দিয়েছেন। দেশটির রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত বৈঠকে তেহরান ও ওমান দ্বিপাক্ষিক সম্পর্ক, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনাসহ সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে তাদের মতামত বিনিময় করেন। জাতীয় স্বার্থ রক্ষায় কূটনীতি ব্যবহারের ইরানের পদ্ধতির কথা উল্লেখ করে আরাগচি যেকোনো অতিরিক্ত দাবি বা দুঃসাহসিকতার বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য পূর্ণ প্রস্তুতির ওপর জোর দেন। অন্যদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক প্রক্রিয়ায় ইরানের সদিচ্ছা, দায়িত্বশীলতা এবং গুরুত্বের প্রশংসা করে এবং উত্তেজনা কমাতে আঞ্চলিক দেশের প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, সব পক্ষের সদিচ্ছা এবং সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে একটি টেকসই সমঝোতার পথ প্রশস্ত করবে। সাক্ষাৎকালে আলোচনার বিষয়, দাবি এবং বিবেচনা সম্পর্কে ইসলামী প্রজাতন্ত্র ইরানের দৃষ্টিভঙ্গি এবং প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছিল। এর আগে ওমানের মধ্যবিষয়ক মার্কিন দূত উইটকফ এবং কুশনারের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেছেন। এদিকে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও আমেরিকার সঙ্গে আলোচনা ‘কূটনৈতিক ও প্রযুক্তিগত’ আলোচনা পুনরায় শুরু করার জন্য উপযুক্ত শর্ত প্রস্তুতের ওপর জোর দিয়েছে। এর আগে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় অংশ নিতে গতকাল মাস্কাটে পৌঁছান আব্বাস আরাগচি।






















































Discussion about this post