আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি খুলে দেওয়ার আলটিমেটাম শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৬ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প জানান, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার চার ঘণ্টার মধ্যেই ইরানের সব সেতু ও বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার মতো একটি সুস্পষ্ট সামরিক পরিকল্পনা যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। তিনি দাবি করেন, মার্কিন সামরিক সক্ষমতা এমন পর্যায়ে রয়েছে যে অল্প সময়ের মধ্যেই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব। তিনি আরও বলেন, “আমরা চাইলে মাত্র চার ঘণ্টার মধ্যেই সবকিছু ধ্বংস হয়ে যাবে। তবে আমরা চাই না এমন পরিস্থিতি তৈরি হোক।” একইসঙ্গে তিনি ইরানকে দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানান। এর আগে ট্রাম্প ইরানকে লন্ডন সময় মঙ্গলবার রাত ১২টার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালু করার আলটিমেটাম দেন। অন্যথায় কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের বক্তব্য নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।























































Discussion about this post