আন্তর্জাতিক ডেস্ক: ইরানে বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান আগ্রাসনকে ক্রুসেড বা ‘ধর্মযুদ্ধ’ হিসেবে ঘোষণা দিয়েছে রাশিয়ার চেচেন বাহিনী। রাশিয়া অনুমোদন দিলে এখনই ইরানে পৌঁছাতে প্রস্তুত চেচেন সেনারা। এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন চেচেন স্পেশাল ফোর্স ‘আখমত’ এর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাজ্জাল অভিহিত করে তাদের সমস্ত আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ইরানের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এই গেরিলা কমান্ডার। অন্যদিকে, কেবল সামরিক সহায়তাই নয়, এই যুদ্ধকে কেন্দ্র করে পুরো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন চেচেন প্রধান রমজান কাদিরভ। এ বিষয়ে বিশ্লেষকরা মনে করছেন ইরানকে সামরিক সহায়তা দিতে এই পরোক্ষভাবে এই সংকেত দিচ্ছে রাশিয়া। সরাসরি যুদ্ধে না জড়ালেও, নিজের ঘনিষ্ট মিত্র ইরানকে পতনের হাত থেকে বাঁচাতে রণকৌশলে অত্যন্ত দক্ষ, প্রবল দুঃসাহসী এই যোদ্ধাদের পাঠাবে মস্কো।























































Discussion about this post