আন্তর্জাতিক ডেস্ক: সরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর উত্তর ইসরায়েলসহ জেরুজালেম এবং তেল আবিবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তারা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সমন্বিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনা করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফাকে লক্ষ্য করে নতুন কঠিন জ্বালানিচালিত খেইবার শেকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আইআরজিসির দাবি, এই ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আরও পড়ুন প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ০৭ মার্চ, ২০২৬ তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।





















































Discussion about this post