ঢাকা: স্পিকারকে উদ্দেশ্য করে কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, আপনার জন্ম যদি ইউরোপে হতো আপনার তুলনা হতো পেলে বা এই পর্যায়ের খেলোয়াড়ের সঙ্গে। আজ রোববার (১৫ মার্চ) রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা প্রস্তাবে রাখা বক্তব্যে এ কথা বলেন তিনি। মনিরুল হক বলেন, ১৯৬২ সালে যুদ্ধের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধের আগে ঢাকার মাঠে আপনার খেলা দেখতে গিয়েছিলাম। তখন আপনি ওয়ান্ডার্সের ফুটবলার। আপনার ফুটবল খেলা দেখে সেদিনই আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। এই দেশটা যদি বাংলাদেশ বা পাকিস্তান না হতো, আপনার জন্ম যদি ইউরোপে হতো আপনার তুলনা হতো পেলে বা এই পর্যায়ের খেলোয়াড়ের সঙ্গে, যোগ করেন তিনি।






















































Discussion about this post